শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বাইউস্টের ইংরেজি বিভাগেরউদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০০ এএম |


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “ঈবৎঃরভরপধঃরড়হ রহ চৎড়ভবংংরড়হধষ ঈড়সসঁহরপধঃরড়হ, ঋধষষ ২০২৫” শীর্ষক চারদিনব্যাপী একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৫-২৬ ফেব্রুয়ারি এবং ১-২ মার্চ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূইয়া।
কর্মশালায় ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমসাময়িক পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যরেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মশালায় বিভিন্নগুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। কর্মশালায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল—ক্যারিয়ার কাউন্সেলিং, পেশাগত যোগাযোগে সিভি ও রেজুমে প্রস্তুতকরণ, প্রযুক্তির ব্যবহার হিসেবে এক্সেলের উপর তিনটি পৃথক সেশন, চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণ বিষয়ে পরামর্শ, পেশাগত শিষ্টাচার ও আচরণবিধি, পেশাগত ক্ষেত্রে ই-টুলসের ব্যবহার, উপস্থাপন দক্ষতা ও পাওয়ারপয়েন্টের মৌলিক ধারণা, একাডেমিক লেখা ও গবেষণায় নৈতিক বিবেচনা (প্লেজারিজম পরিহার, প্যারাফ্রেজিং এবং প্লেজারিজম যাচাইকরণ সফটওয়্যারের ব্যবহার), মৌখিক ও সাংকেতিক যোগাযোগ এবং সামাজিক ইংরেজি ভাষা দক্ষতা।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা হয়। বিশেষ করে সিভি প্রস্তুতকরণ, মক ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ-এর ডিন অধ্যাপক ড. রমা ইসলাম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচক বৃন্দ বলেন- বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে কেবল একাডেমিক জ্ঞানই নয়, কার্যকর যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাগত আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ইংরেজি বিভাগের প্রধান উল্লেখ করেন যে ভবিষ্যতে এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২