শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে -জসিম উদ্দিন এমপি
ইসমাইল নয়ন
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০০ এএম |


কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে ভরাট ও দখলকৃত খালসমূহ দ্রুত পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, উপজেলা ও জেলা প্রশাসনে সংরক্ষিত সিএস ও আরএস মানচিত্রসহ ঐতিহাসিক রেকর্ড ব্যবহার করে সকল খাল পুনরুদ্ধার করা হবে। গত ৩ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তার এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয় বাসিন্দারা হাজার হাজার মন্তব্যে উদ্যোগটিকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অনেকেই নির্দিষ্ট এলাকার খাল দখলের তথ্য ও পরামর্শ তুলে ধরেন। কার্যকরভাবে খাল পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। উপজেলার কিছু অসাধু ভূমিদস্যু ও প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খাল দখল ও ভরাট করে রেখেছে। ফলে বর্ষা মৌসুমে ও অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে থাকছে, কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। সচেতন মহল মনে করেন,খাল-নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। এগুলো রক্ষা করা না গেলে পরিবেশ ও কৃষি দুটোই হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় দখল ও ভরাট হওয়া এসব খাল উদ্ধার করা অতি জরুরী।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২