শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
সড়ক দুর্ঘটনায় আহত ১৭ পুলিশ সদস্য পেলেন ২৪ লাখ টাকা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৪৭ এএম |


সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৭ সদস্য ও এক সিভিল গাড়িচালককে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নগরের দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।
পুলিশ জানায়, গত বছরের ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় তারা আহত হন। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তায় এ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে কমিশনার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকি নেওয়া সদস্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের মনোবল বাড়াবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে।
এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২