শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
চিফ হুইপ পদে নূরুল ইসলাম হুইপ হলেন ৬ জন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৭ এএম |


 চিফ হুইপ পদে নূরুল ইসলাম হুইপ হলেন ৬ জনত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম; ছয়জনকে দেওয়া হয়েছে হুইপের দায়িত্ব। সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।
হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
চিফ হুইপ নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জেনেছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, জাতীয় সংসদে দেখা হবে।”
চিফ হুইপ সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন, যারা সবাই সংসদ সদস্য। তাদের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নিজ দলের সদস্যদের অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট নিশ্চিত করা।
চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। সে অনুযায়ী তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো সরকারি সুযোগ-সুবিধা পান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২