শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বিএনপি সরকার গঠন করেছে, তাদের সফলতা কামনা করি- কাজী নাহিদ
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৬ এএম |


 বিএনপি সরকার গঠন  করেছে, তাদের  সফলতা কামনা  করি- কাজী নাহিদ চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পদুয়া বাজার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা জাতীয় পার্টির উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ। 
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন - আজকে রাজনৈতিক পটো পরিবর্তন হয়েছে বিএনপি জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, আমরা তাদের সফলতা কামনা করি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে, আমরা আশা করব যে উদ্দেশ্যে নির্বাচন হয়েছে গণতন্ত্র রক্ষায় সরকার বদ্ধপরিকর, এই মুহূর্তে আমাদের সকলের উচিত হবে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদেরকে সারভঙ্গিন সহযোগিতা করা যেন এ সরকার একটা স্টেবিলিটি থাকে, এটা যদি টিকে থাকতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র মজবুত হবে, ভবিষ্যতে সত্যিকার অর্থে আপনারা যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান মানুষের মৌলিক চাহিদা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে স্বাধীনতার আজকের এত বছর পরে মানুষের যে আকাঙ্ক্ষা তাহা বাস্তবায়নে তারা কাজ করে যাবে, আজকে চৌদ্দগ্রামকে একটি ঠিকানা দিয়ে গেছেন কাজী জাফর আহমেদ, পৃথিবীর যে প্রান্তে আমরা বসবাস করি না কেন যখনই বলি আমাদের বাড়ি চৌদ্দগ্রাম তখন সবাই এক বাক্যি বলে কাজী জাফরের এলাকা চৌদ্দগ্রাম, এটা একটা ঠিকান।
তিনি আরও বলেন - আপনারা জানেন আমাদের জাতীয় পার্টি কাজী জাফরের এ দলটি জোটের সাথে রয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি'র নেতৃত্বাধীন জোটের সাথে আমরা এখনো আছি ভবিষ্যতেও আমাদের তাদের সাথে থাকার সম্ভাবনা রয়েছে, আমরা আশা করব বর্তমান সরকার আমাদের সাথে একসংগে কাজ করবেন এবং বিভিন্ন এলাকার যে সমস্যা গুলো রয়েছে সে দিকে তারা মনোযোগ দিবেন।
সোমবার  (৩ মার্চ) বিকালে উপজেলা আলকরা  ইউনিয়ন পদুয়া বাজার তালিমুল কোরআন নূরানী মাদ্রাসা মাহফিলের আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী মোহাম্মদ শহীদ, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল আজিজ, ইসমাইল হোসেন, আমির হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল মোতালেব,ইউনিয়ন যুব সংহতির নেতা মোঃ সবুজ, বাবুল মিয়া, আরশ মজুমদার, আব্দুল খালেক, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা জাকির হোসেন, মোঃ সুমন, লেয়াকত আহমদ, লিয়ন মাহমুদ  প্রমুখ। ইফতার দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পদুয়া বাজার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ সাইফুল ইসলাম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২