শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ১:২৭ এএম |



   কুমিল্লার মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  ঝটিকা মিছিলনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতা স্কুল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন শিশির।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোতাহার হোসেন মোল্লা এবং কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথি দত্তসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিলটি সংক্ষিপ্ত সময় মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় এবং পরে দ্রুত স্থান ত্যাগ করে। তবে মিছিল থেকে কোনো বক্তব্য প্রদান করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২