বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৮ এএম |



 লালমাইয়ে মাদ্রাসা  শিক্ষার্থীর ঝুলন্ত  লাশ উদ্ধার প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে মহিন উদ্দিন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামের আল-মোকাররম মাদরাসার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।
নিহত মহিন উদ্দীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াছিন মিয়ার ছোট ছেলে। সে আল মোকারম মাদরাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে এবছর মাদরাসার মসজিদে রমজানের তারাবির নামাজের ইমামতি করছেন। তার বড় ভাই আবুল বাশার একই মাদরাসায় অধ্যয়ন করছে। 
মাদরাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম বলেন, নিহত মহিন উদ্দিন আমার মাদরাসার মেধাবী শিক্ষার্থী। সে এবছর মাদরাসায় তারাবির নামাজের ইমামতিও করছেন। আজ সেহরি শেষে সে নিজে ফজরের আজান দেয় এবং নামাজের পর সবাই ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ৯টার পর জানতে পারি মহিন মাদরাসা ভবনের সিঁড়ির রেলিং এর সাথে ঝুলে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে। 
নিহতের বড় ভাই আবুল বাশার বলেন, আমি ও আমার ভাই এই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছি। রোজা রেখে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। কখন আমার ভাই উঠে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি। 
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মাদরাসা ছাত্রটির ঝুলন্ত মরদেহ আজ সকাল ১০টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের কোমরে একটি চিরকুট পেয়েছে তার সহপাঠীরা। তবে চিরকুটটি নিহতের নিজের লেখা কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২