মো. মিজানুর রহমান ||
পবিত্র
মাহে রমজান উপলক্ষ্যে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়পুর বাজারে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের
গুণগত মান যাচাই ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য মনিটরিং করা হয়। এসময়
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখায় একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয় এবং এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস
সিলিন্ডার বিক্রি করায় বিসমিল্লাহ এন্ড মক্কা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা
অর্থদন্ড প্রদান করা হয়।
সূত্র জানায়, গতকাল বিকালে বিজয়পুর বাজারে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময়
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখায় একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয় এবং এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস
সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ
এন্ড মক্কা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে ইফতারের জন্য প্রস্তুতকৃত বিশেষ ইফতার সামগ্রীর গুণগত মান যাচাই
ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এসময়
স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া ও
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। মানসম্মত
খাদ্য নিশ্চিতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সেবার মূল্য মানুষের
ক্রয়সীমার মধ্যে রাখতে পুরো রমজান মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
নিয়মিতভাবে অভিযান চলমান রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
