বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
কুমিল্লার সীমান্ত থেকে ঢাকায় মুড়ির আড়ালে মাদক পাচার চেষ্টায় যুবক আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম |


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ি ভর্তি একটি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম সোহেল রানা (৩২)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের একটি বিশেষ টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিকেলে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের একটি পিকআপে করে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান ঢাকায় আনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে রমনা সার্কেলের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং পার্টি গঠন করে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পরে নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কে সন্দেহভাজন পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে থাকা ২৩ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক সোহেল রানাকে আটক করা হয়। তার বাড়ি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গন্নরপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশে নিয়ে আসছিলেন। মুড়ি পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত থেকে ঢাকায় গাঁজা ও ইয়াবা পাচার করতেন বলেও স্বীকার করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মাদক ও পিকআপটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন উপপরিচালক শামীম আহম্মেদ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২