বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ এএম |


মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করেছে নতুন সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সই করা আদেশে বলা হয়েছে, শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জমোকাবিলা এবং কার্যকর পাঠদানে সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ অপরিহার্য। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
আদেশে বলা হয়, ৪০ বছরের কম বয়সী নবীন শিক্ষকদের আধুনিক শিখন-তত্ত্ব ও কৌশল হাতে-কলমে রপ্ত করানোর লক্ষ্যে দেশব্যাপী ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করা, ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষকদের পেশাগত দক্ষতার স্থায়ী উন্নয়ন সাধন করা। এটি এসডিজি-৪ বা গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি।
এতে আরও উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে দুটি নিয়মিত ও একটি পাইলট ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। অথচ লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান প্রধান মনোনীত শিক্ষকদের ছাড়পত্র দিতে অপারগতা প্রকাশ করছেন। এছাড়া কোনো কোনো শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণে অনাগ্রহ দেখাচ্ছেন।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ণিত ৫৬ দিনব্যাপী বেসিক প্রশিক্ষণে মনোনীত মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনিবার্য কারণ ছাড়া বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ যথাযথ অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২