বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম |


চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের ইজারা, গরুর বাজার, মাছ বাজার ও ৫টি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ায়। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী এবং  পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী গং, পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, বিএনপি নেতা আমিনুল হক সরকারসহ অন্যান্যদের সিডিউল জমা দিতে বাধা দেয়।
যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর লাঠি চার্জের ঘটনায় উভয় পক্ষের বদরুজ্জামান (৫৫), সায়েম (২০) ও সফিউল্লাহসহ ৫ জন আহতে হয়েছেন। 
পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী বলেন, সিডিউল জমা দেওয়ার সময় ছিল দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কয়েকজন সিডিউল নিয়ে জমা দিতে আসলে আমরা বাধা দিয়েছি। এতে তারা আমাদের সফিল্লাহকে মারধর করে।
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার এবং  পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান বলেন, প্রশাসনের কারসাজিতে একপক্ষের সিডিউল জমা নেওয়া হয়। এই টেন্ডারের বাক্স উপজেলা, থানা ও পৌরসভায় দেওয়ার কথা থাকলেও শুধুমাত্র পৌরসভায় বাক্স রাখা হয়।
তারা অভিযোগ করেন, সিডিউল জমা দিতে যুবদল নেতা আবু সাঈদ বেপারী এবং পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী গংরা  বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করে। ছেঙ্গারচর পৌরসভার এই হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানান তারা। 
মতলব উত্তর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, সিডিউল জমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, একপক্ষ আরেক পক্ষকে বাধা দেওয়ার বিষয়টি জেনেছি। সেখানে পুলিশ ও সেনাবাহিনী ছিল। নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগে তারা এসেছে।  সিডিউল জমা দিতে না পারলে তারা ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে পারেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউলই জমা পড়েছে। এতে প্রমাণিত কিছু একটা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২