বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
এবার কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ কর্মকর্তা বদলি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম |


বাংলাদেশ ব্যাংকে এবার একযোগে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ (এইচআরডি-১) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্বদেওয়া হয়েছে। একইসঙ্গে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে কর্মরত গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বদলি করা হয়েছে।
এছাড়া মানবসম্পদ বিভাগ-১ এ কর্মরত মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত মো. শহীদ রেজাকে আনা হয়েছে মানবসম্পদ বিভাগ-১ এ।
গভর্নর কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২