বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
ধর্মঘটে যাচ্ছে আর্জেন্টাইন ক্লাবগুলো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৬ এএম |

 ধর্মঘটে যাচ্ছে আর্জেন্টাইন ক্লাবগুলো
আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলো ৫-৮ মার্চ পর্যন্ত ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বিচারিক নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে তারা।
সামাজিক নিরাপত্তা অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাপিয়াকে ৫ মার্চ সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে বলেছেন এক বিচারক। তারপরই সোমবার এই ধর্মঘটের ঘোষণা এলো। 
সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআরসিএ) দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
এআরসিএ-র করা অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ ৫-৮ মার্চ সব প্রথম বিভাগীয় ম্যাচ ও অন্য লিগগুলো স্থগিতের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগের নির্বাহী কমিটি।
গত শুক্রবার বিচারক ডিয়েগো আমারান্তে তাপিয়ার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে হাজিরা দিতে বলা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা অনুদানের ১৯ বিলিয়ন পেসো প্রদান না করায় তদন্তের অংশ হিসেবে এই নির্দেশ জারি করেছে আদালত।
অবশ্য ধর্মঘটের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে বিচারক আমারান্তে তাপিয়াকে দাপ্তরিক কার্যক্রমের জন্য ২৩-২৮ ফেব্রুয়ারি কলম্বিয়া ও ব্রাজিল যেতে অনুমতি দিয়েছেন। মঙ্গলবার বারাঙ্কুইলাতে একটি অফিসিয়াল ইভেন্টের আমন্ত্রণ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে কনমেবলের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থাটির পরিষদ বৈঠকে থাকার কথা তাপিয়ার।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২