স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ আসরে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। গাজীপুর ডিএসএকে ৫ উইকেটে পরাজিত করে দারুণ সূচনা করেছে দলটি।
ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর ডিএসএ নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মোহাম্মদ আশিক। এছাড়া মজহারুল ইসলাম ২৭, জাকির ১৪ এবং ইসমাইল ১৪ রান যোগ করেন। কুমিল্লার বোলারদের মধ্যে ইয়াসির আরাফাত ৩টি উইকেট নেন। এছাড়া ফাসিন হোসেন ও নুহায়েল সানদিদ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ডিএসএ ২৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন ইরফান তাকরির। তিনি ৭৪ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। এছাড়া আবু বাকার ৩২ রান করে দলের জয়ে অবদান রাখেন।
গাজীপুরের হয়ে মোহাম্মদ আশিক ৩টি উইকেট নিলেও তা দলের পরাজয় ঠেকাতে পারেননি। এই জয়ের ফলে টুর্নামেন্টে কুমিল্লা ডিএসএর আত্মবিশ্বাস আরও বেড়েছে। সামনে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি।
গাজীপুর ডিএসএ – ১৫৪ অলআউট (৪২.৫ ওভার)
মো. আশিক ৩৯, মজহারুল ইসলাম ২৭, জাকির ১৪, মো. ইসমাইল ১৪, নুরুজ্জামান ৬, আল-আমিন ৩ ।
বোলিং (কুমিল্লা): ইয়াসির আরাফাত ৩ উইকেট, ফাসিন হোসেন ২ উইকেট, নুহায়েল সানদিদ ১ উইকেট, আশরাফুল হোসেন ১ উইকেট ।
কুমিল্লা ডিএসএ – ১৫৮/৫ (২৩.৪ ওভার)
ইরফান তাকরির ১০২,আবু বাকার ৩২, আশরাফুল হোসেন ১০*, আনোয়ার হোসেন ৮
বোলিং (গাজীপুর): মো. আশিক ৩ উইকেট, অন্যান্য ২ উইকেট, ফল: কুমিল্লা ডিএসএ ৫ উইকেটে জয়ী।
