সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৫ এএম |



 সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
২০২৪ সালে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। পরে দেশের মাটিতে অবসর নেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত ফিরতে পারেননি। সম্প্রতি বাংলাদেশ দলে আবারো জোরেশোরে উঠেছে সাকিবের নাম।
এ নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আজ বলেন, ‘‘ব্যক্তিগতভাবে মনে করি, ওর যে বয়স, ৩৭ বা ৩৮, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এটা আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং-বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে, যদি তাকে আমরা পাই।’’
পরে জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘‘এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে, তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।’’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেব মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল বলেন, ‘‘আমরা তিন ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলছি। ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি। অথচ এটাই আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব- তিন জন বড় খেলোয়াড় মিডল অর্ডারের চলে যাওয়ার পর… যারাই খেলছে পারফর্ম করছে। তবে ফলাফল আসছে না।’’
‘‘২০২৭ বিশ্বকাপ খেলতে হলে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়ে ভাবছি।’’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২