সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
সিডনির গরম মানিয়ে নেওয়ার লড়াই আনিকার
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৬ এএম |



 সিডনির গরম মানিয়ে নেওয়ার লড়াই আনিকার
বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে। আজ দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দল সিডনির ভ্যালেন্টাইন্স পার্কে অনুশীলন করেছে।
এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া। আজ সিডনিতে দ্বিতীয় দিনের অনুশীলনের পর বাফুফে আনিকার ভিডিও বার্তা দিয়েছে। সেখানে তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম। তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’’
সুইডেনের ঠান্ডা পরিবেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনির গরম আনিকার কাছে কঠিন স্বাভাবিক। এ নিয়ে বলেন, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’
দলের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন আনিকা। সবার সঙ্গে ভালো সময় কাটছে তার, ‘আমি আবারও আফিদার সঙ্গেই থাকছি এবং আমরা সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যকার বোঝাপড়া আরও ভালো হচ্ছে।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২