স্টাফ
রিপোর্টার ।। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট
ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমাণ্ডার, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম
সদস্য ও কুমিল্লা জেলা ন্যাপের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের
মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি শনিবার রাতে কুমিল্লা শহরের
একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এদিকে বীর
মুক্তিযোদ্ধা ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ লাকসাম
রোডের মাষ্টার বাড়িতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
