শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২
পূর্ণমতি উওরপাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন ও ইফতার
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ২১.০২.২০২৬ ২:০১ এএম |


  পূর্ণমতি উওরপাড়ায়  নবনির্মিত মসজিদের  উদ্বোধন ও ইফতার
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওরপাড়ায় নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে ইফতার ও বিশেষ দোয়ার মাধ্যমে এই ধর্মীয় উপাসনালয়টি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের সময় উক্ত নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহন মেম্বারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মসজিদের দ্বার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
উদ্বোধন শেষে বিকেলে আছর নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের ইমাম 
তিনি নবনির্মিত এই মসজিদের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করেন। রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্তাজ উদ্দিন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আবু ইসলাম, তারাগঞ্জ দরবার শরীফের গদিনিশি পীরসাহেব তানজিল শাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ, ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় রমজানে এমন মহতী উদ্যোগে শরিক হতে পেরে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
কুমিল্লার ইফতারি বাজারে জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘ সারি
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকারভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২