শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২
মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়নই আমার অঙ্গীকার -আবুল কালাম এমপি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম |

  মানুষের কল্যাণ,  ন্যায় ও উন্নয়নই আমার অঙ্গীকার  -আবুল কালাম এমপি
লাকসাম প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে সদ্য বিজয়ী মো. আবুল কালাম বলেছেন, পদ পদবি সবকিছুর ঊর্ধ্বে হলো মানুষ, সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবো। মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবো। দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকবো। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং এই আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম একথা বলেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে কুমিল্লা-৯ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়, এটি এই আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।
তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার প্রিয় লাকসাম ও মনোহরগঞ্জবাসীর কাছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার।
পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
কুমিল্লার ইফতারি বাজারে জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘ সারি
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকারভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২