শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
বুড়িচং শংকুচাইলে মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সভা
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজের হলরুমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভাটির আহ্বান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম।
বক্তারা বলেন, গত কয়েক বছরে রাজাপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবন, চুরি-ডাকাতি এবং নানা অসামাজিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক ঐক্য ও প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণের তথ্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইতালি প্রবাসী ফারুক আহমেদ চৌধুরী, মুমিনুল ইসলাম, আব্দুস সালাম রানা, মো. আক্তার হোসেন, হেলেনা আক্তার, হেপি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লায় টিসিবি পণ্য বিক্রিতে ওজনে কারচুপি; ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
রোজায় বন্ধ থাকছে স্কুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২