কুমিল্লার
মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় পূর্বপাড়া সমাজকল্যাণ সংস্থা (এইচ.পি
সমাজকল্যাণ সংস্থা) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও দুই শতাধিক অসহায় ও
দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও গরুর মাংস বিতরণ করা হয়েছে।
পহেলা
রমজান (বৃহস্পতিবার) সকালে স্থানীয় নূরানী মাদ্রাসা মাঠে আয়োজিত বিতরণ
অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাঈদ আহমদ, সভাপতি আব্দুর রশিদ,
কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সহ-কোষাধ্যক্ষ মিনার হোসেন, সদস্য আমানুল্লাহ ও
মাসুমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের
অর্থায়ন এবং এলাকার যুবকদের সমন্বয়ে পরিচালিত এই সমাজকল্যাণ সংস্থা
সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিবছর পবিত্র
রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
