শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
তারেককে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম |


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার পাঠানো ওই চিঠিতে বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, “আপনার ঐতিহাসিক জয়ে আপনাকে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সাফল্য কামনা করছি।
“আমাদের দুই দেশের অংশীদারত্ব প্রতিষ্ঠিত পারস্পরিক শ্রদ্ধা এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থের ভিত্তিতে, যাতে এ অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।”
সম্প্রতি বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে ট্রাম্প বলেন, “আপনার দায়িত্ব শুরুর এই সময়ে আমি আশা করি, উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা বজায় রাখতে আপনি আমাদের সাহায্য করবেন।”
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার বিষয়েও ‘দৃঢ় পদক্ষেপ’ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
তিনি লিখেছেন, “এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের সরঞ্জাম পাবে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো!”
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে ‘অতীতের যে কোনো সময়ের তুলনায়’ মজবুত করার ক্ষেত্রে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লায় টিসিবি পণ্য বিক্রিতে ওজনে কারচুপি; ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
রোজায় বন্ধ থাকছে স্কুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২