শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৮ এএম |


 কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর কুমিল্লা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সমিতির ভবনের ৭নং হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শহিদ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, আইনজীবী সমিতি হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম প্রধান স্তম্ভ। নবনির্বাচিত কমিটি তাদের মেধা ও শ্রম দিয়ে আইনজীবীদের মর্যাদা রক্ষা এবং সাধারণ বিচারপ্রার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইজেবি মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ জিয়াউর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি আটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইফুদ্দিন রতন, কুমিল্লা পাবলিক প্রসিডিউটর ও বাংলাদেশ বার কাউন্সিল রুল এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ কাইমুল হক রিংকু।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবাগত সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ্ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব রহমান খন্দকারসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথি ও সাধারণ আইনজীবীরা।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ্-এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমিতির সিনিয়র সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২