মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ বুধবার শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম |


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ (চূড়ান্ত) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। অনলাইনে এ প্রক্রিয়া চলবে ১২ মার্চ পর্যন্ত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা বসং.হঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং কলেজ কর্তৃক নিশ্চিতকরণের মাধ্যমে ফরম জমা দিতে পারবেন। ফি জমাদান এবং চধু ঝষরঢ় সংগ্রহের জন্য সোনালী সেবা ব্যবহার করতে হবে। আবেদন ফরম ডাউনলোডের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত, কলেজ কর্তৃক আবেদন নিশ্চিতকরণের শেষ সময় ১৫ মার্চ এবং ফি জমাদান ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা করে স্ব স্ব কলেজে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, এ কাগজপত্র ফলাফল প্রকাশের পর ৩ মাস পর্যন্ত নিরাপদভাবে রাখা বাধ্যতামূলক।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সব সময়সূচি মেনে যথাযথভাবে ফরম পূরণ, ফি জমাদান এবং কাগজপত্র সংরক্ষণ করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২