মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
রোজায় টিসিবির ট্রাকে তেল, চিনি, ডালের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম |


রমজান মাস উপলক্ষে স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিক্রি করবে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে ৪৫০টি ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি। নিয়মিত পণ্য ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রোজায় ছোলা ও খেজুর বিক্রি করা হবে।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে নিয়মিত তিনটি পণ্য নিয়ে থাকেন প্রতি মাসে। অন্যদিকে ট্রাক সেলের আওয়তায় প্রতি ট্রাকে দৈনিক ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
টিসিবি জানিয়েছে, ঢাকার বিভিন্ন স্থানে ৫০টিসহ সারা দেশের ৫৫ জেলায় দৈনিক মোট ৪৫০টি ট্রাকে শুক্র ও শনিবার ছাড়া বাকি ৫ দিন পণ্য বিক্রি হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল (১১৫ টাকা দরে), ৮০ টাকা দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ৬০ টাকা দরে এক কেজি ছোলা এবং ১৬০ টাকা দরে দেড় কেজি খেজুর নিতে পারবেন ট্রাক থেকে।
এবার ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে ২৩ হাজার টন খাদ্য পণ্য বিক্রি করবে টিসিবি।
সংস্থাটি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারীরা ফেব্রুয়ারি মার্চ মাসে ডিলারের কাছ থেকে নিয়মিত তিনটি পণ্য আরো কম দামে পাবেন।
ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডধারীদের কাছে যে দরে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করে টিসিবি, তার চেয়ে বেশি দরে বিক্রি করবে ট্রাক সেলে।
এতে ট্রাক থেকে একজন ক্রেতাকে কার্ডধারীদের তুলনায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল কেনায় প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি খরচ করেতে হবে।
ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে একবার করে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পণ্য বাজারের চেয়ে কম মূল্যে পেয়ে থাকেন টিসিবির ডিলারের মাধ্যমে।
ট্রাক সেলের তুলনায় কার্ডধারীরা প্রতি লিটার সয়াবিন তেল ১৫ টাকা কমে ১০০ টাকায়, একইভাবে প্রতি কেজি চিনি ১০ টাকা কমে ৭০ টাকায় এবং ডাল ৬০ টাকা দরে কিনতে পারেন।
কার্ডধারীদের তুলনায় বেশি দরে ট্রাকে পণ্য বিক্রির বিষয়ে টিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হয় নিম্ন আয়ের মানুষের জন্য। যাদের কার্ড আছে তাদের তো যাচাই-বাছাই করে কার্ড দেওয়া হয়েছে। তাদের বিষয়টি মন্ত্রণালয়ের জানা।
“ট্রাকের মাধ্যমে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে–যে কেউ কিনতে পারবেন। টিসিবির খরচ কমিয়ে আনতে ট্রাকে বক্রি করা একই পণ্যর দাম বেশি ধরা হয়েছে।”
চলতি ফেব্রুয়ারি মাসে ৬৬ লাখ কার্ডধারীর মধ্যে ৪০ হাজার ৩০০ টন ও আগামী মার্চ মাসে ভর্তুকি মূল্যে ৩৩ হাজার টন খাদ্য বিক্রি করবে টিসিবি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২