মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
দেবিদ্বারে নির্বাচনী নিরাপত্তায় মহড়া যৌথবাহিনীর
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৮ এএম |



 দেবিদ্বারে নির্বাচনী  নিরাপত্তায় মহড়া যৌথবাহিনীর  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কুমিল্লার দেবিদ্বারে যৌথবাহিনীর দায়িত্বরত সদস্যরা মহড়া পরিচালনা করেছেন। 
গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে  সাড়ে ১২ টার দিকে দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের ৬ ক্যাভালরি ইউনিট ও বিজিবির একটি দল।  
যৌথবাহিনীর মহড়ায় নির্বাচনের সময় সম্ভাব্য অরাজক পরিস্থিতি, ভোটকেন্দ্র ও আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়। মহড়ায় দেখানো হয়, একদল উচ্ছৃঙ্খল যুবক অস্ত্রশস্ত্রসহ ভোটকেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষের ওপর ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটদানেবাধাগ্রস্থ করেন। সাধারণ ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। 
 এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার, পুলিশ সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে। হামলা সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা সাদৃশ নিক্ষেপ করে আতঙ্ক ছড়ানো হয়। এমন সংবাদ পেয়ে যৌথবাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি চালায় এবং কয়েকজনকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পরে সাধারণ ভোটারদের জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পরিবেশ স্বাভাবিক করে দেন এবং নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখেন। একই সঙ্গে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও প্রদর্শন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে। মহড়া পরির্দশন করেন ৩৩ পদাতিক ডিভিশনের ৬ ক্যাভালরির অধিনায়ক লে. কর্নেল কাজী মোহাম্মদ আহসান কবির পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেজর মো. সাব্বির হোসেন, ক্যাপ্টেন ইউছুফ  উল জাকির, ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব, লে. আজওয়াদ তামিম খাঁন রিভান। 

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২