রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২
সর্বাধিক গোলদাতা ও টুর্নামেন্ট সেরা বাংলাদেশের আলপি আক্তার
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:৪৮ এএম |

  সর্বাধিক গোলদাতা ও টুর্নামেন্ট সেরা বাংলাদেশের আলপি আক্তারফাইনাল শেষে মঞ্চে উঠে দুটি পুরস্কার নিলেন বাংলাদেশের আলপি আক্তার। সর্বাধিক গোলদাতার গোল্ডেন বুট ও টুর্নামেন্ট সেরা পুরস্কার গোল্ডেন বল জিতেও মুখে হাসি ছিল না বাংলাদেশের এই স্ট্রাইকারের। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা আলপি ফাইনালে গোল পাননি, দলও হেরে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে।
দুটি হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন পঞ্চগড়ের কিশোরী আলপি আক্তার। আলপি আক্তারের পায়ের কারুকাজের ওপর ভর করেই বাংলাদেশ উঠেছিল ফাইনালে।
পঞ্চগড়ের টু-স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই কিশোরীর দিকেই নজর ছিল সবার। তবে আসল ম্যাচে আলপি গোল পাননি। তাই ব্যক্তিগত জোড়া পুরস্কার জিতেও মুখে হাসি ছিল না তার।
আলপি আক্তার ঘরোয়া লিগেও দুর্দান্ত খেলছেন। রাজশাহী স্টারসের হয়ে ২৫ গোল করেছেন আলপি। লিগে সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়েও অন্যদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন প্রতিভাবাবান এই ফুটবলার।

পোখারায় আলপি প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে করেছিলেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন ১ গোল এবং শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৩ গোল।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
দাঁড়িপাল্লা বিজয়ী হলে মানুষের অভাব দূর হবে: অধ্যাপক মামুন
চৌদ্দগ্রামে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
হাসনাতকে ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারণায় বিএনপি
অবৈধভাবে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুবির সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২