বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
আবদুস সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১০ এএম |


  আবদুস সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদর উপজেলার তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওমর ফারুক।
আবদুস সামাদ ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক কাজী মহিবুর রহমান উপস্থাপনায় আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ আইরিন সুলতানা, বিশিষ্ট সমাজ সেবক মো: হুমায়ন কবির,এডভোকেট মো: আবু সুফিয়ান,আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ।
মো: ওমর ফারুক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তা ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। 
মো: হুমায়ন কবির বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। আবদুস সামাদ ফাউন্ডেশন আমাদের শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
মো:  আবদুস সামাদ বলেন শিক্ষা শুধু বই-খাতা বা কলমের মধ্যে সীমাবদ্ধ নয়Ñশিক্ষা হলো মানুষের জীবন গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাতে আজ যে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হচ্ছে, এগুলো কেবল কিছু উপকরণ নয়, এগুলো তোমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি, ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ।
আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা,কলম, জ্যামিতি বক্স, রাবার,পেন্সিল, কার্টার  উপহার দেওয়া হয়। সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী রোকসানা আক্তার, আনজুমান আরা বেগম,ফারজানা ওয়াহিদ, জয়া রায়, আবদুস সামাদ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: ইব্রাহীম হাসান নিশাত, মো: আজিজুল ইসলাম সানিসহ সকল শিক্ষার্থীরা।

 



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২