বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
বুড়িচংয়ে নিরাপত্তা প্রহরীদের বেধেঁ দুর্ধর্ষ ডাকাতি
বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ লুট
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:০৯ এএম |


বুড়িচংয়ে নিরাপত্তা প্রহরীদের বেধেঁ  দুর্ধর্ষ ডাকাতি কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতির সাহেবের বাজারে ২ ফেব্রুয়ারী গভীর রাতে দুর্র্ধষ ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতরা বাজারের নিরাপত্তারক্ষীসহ কমপক্ষে ৮ জনকে অস্ত্রেও মুখে বেধেঁ রেখে ৩টি ইজিবাইক, ৮৫টি ইজিবাইকের ব্যাটারী, মূল্যবান আসবাবপত্র, কাঠ, নগদ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। এর আগে রাত সাড়ে ৮ টায় সাহেবের বাজারে কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের বিএনপি প্রার্থী হাজী জসিমের নির্বাচনী অফিসে দু’গ্রুপের মাঝে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অতঙ্কগ্রস্থ ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে যাওয়ায় বাজার এলাকায় লোকজনের চলাচল কমে যায়।
স্থানীয় একাধীক সুত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারের সেলিম নামের এক ব্যক্তির গ্যারেজে সোমবার রাত আনুমানিক দেড় টায় একদল ডাকাত হানা দেয়। এর আগে ডাকাতরা বাজারের ২ জন নিরাপত্তা প্রহরীসহ মোট ৮জন দোকান বন্ধ করে বাড়ি ফেরা ব্যবসায়ী ও পথচারীকে আটকে হাত বেধেঁ জিম্মি করে ফেলে। এরপর গ্যারেজে থাকা ৩টি ইজিবাইক, ৮৫টি ব্যাটারী, পাশের কবীর নামের এক ফার্নিচার ব্যবসায়ীর কিছু আসবাবপত্র, মূল্যবান সেগুন কাঠ লুটে নেয়। একই সময় বাজারের দোকান বন্ধ করে পার্শ্ববর্তী বামপাল গ্রামের বাড়িতে ফেরার পথে জালাল নামের এক ব্যবসায়ীর পথরোধ করে সাথে থাকা ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সোমবার সন্ধ্যার পর থেকে এই আসনের বিএনপি’র প্রার্থী হাজী জসিমের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। হামলা, ধাওয়া-পাল্টাধাওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ী অনেকেই ভয়ে দোকান বন্ধ করে মধ্য রাতের আগেই বাড়িতে চলে যায়। এতে বাজারে রাত ১০টার পর থেকেই নিরবতা নেমে আসে। আর এই সুযোগেই ডাকাতরা ডাকাতি করে। 
বিষয়টি জানতে চাইলে দেবপুর ফাঁড়ির এসআই মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুট হওয়া ইজিবাইক নিয়েপালানোর সময় সদর দক্ষিণ থানা পুলিশ সেগুলো আটক করেছে। বাকী মালামালসহ ডাকাতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২