বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:০৭ এএম |

 অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ম্যাচের দ্বৈরথটা ঠিক জমছিল না। উত্তেজনার অভাব আর আক্রমণের ধার ছিল কম। যদিও প্রায় সবদিক থেকেই আর্সেনালের চেয়ে এগিয়ে ছিল চেলসি। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের একটি গোল। কাই হাভার্টজের একমাত্র গোলটিই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্সেনালকে লিগ কাপের ফাইনালে পৌঁছে দিয়েছে।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা চেলসির বিপক্ষে টানা অপরাজেয় থাকার রেকর্ডটা ধরে রাখল। এ নিয়ে স্টামফোর্ড ব্রিজের দলটি আর্সেনালের সঙ্গে সর্বশেষ ১০ ম্যাচেই জয়শূন্য। অথচ গতকালের (মঙ্গলবার) ম্যাচে নামার আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে লিয়াম রোজেনিয়রের দল টানা পাঁচ ম্যাচে জিতেছিল। ৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি ১১ শটের দুটি লক্ষ্যে ছিল চেলসির। বিপরীতে ম্যাচজয়ী মিকেল আর্তেতার দল ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে। 
প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে লড়াইয়ের নজির দেখায় উভয়পক্ষ। ১৮ মিনিটে আর্সেনাল ভালো সুযোগ পেলেও, চেলসি গোলরক্ষক প্রতিপক্ষ ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট পরাস্ত করে দেন। বিরতির আগমুহূর্তে এনজো ফার্নান্দেজের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়েছেন কেপা আরিজাবালাগা। খেলায় গতি আসে দ্বিতীয়ার্ধে। কিন্তু কেউই ঠিক গোলটি পাচ্ছিল না। গোলশূন্য সমতায় থেকে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ছয় মিনিটের যোগ করা সময়ের শুরুতেই চেলসি সমর্থকরা হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সেই হতাশা বাড়িয়ে জার্মান মিডফিল্ডার হাভার্টজ চেলসির জালে বল পাঠান ৯৭ মিনিটে। ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে তিনি গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন। প্রথম লেগে ৩-২ গোলের জয় মিলিয়ে, ৪-২ অ্যাগ্রিগেটে ফাইনালে পা রাখল আর্সেনাল।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক
অবৈধপথে ভারত থেকে আসার সময় নারীসহ আটক ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২