মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লা
৮ বরুড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ০২ ফেব্রুয়ারি
২০২৬ ইং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার বরুড়া এলাকায়
সেনাবাহিনীর নেতৃত্বে একটি বৃহৎ যৌথ টহল ও শক্তি প্রদর্শন কার্যক্রম
পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক প্রশাসন,
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যগণ অংশগ্রহণ করেন। এই যৌথ
টহল মূল উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি
প্রদর্শন, জনগণের মধ্যে আস্থা সৃষ্টি এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা
প্রতিরোধ করা।যৌথ টহল চলাকালে অধিনায়ক, ২৩ বীর ঘটনাস্থলে উপস্থিত থেকে যৌথ
টহলে অংশগ্রহণ করেন। এ সময় নির্বাচনী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও বিভিন্ন
বাহিনীর সদস্যগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে
গৃহীত নিরাপত্তা পরিকল্পনা, প্রটোকল ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত
করেন।কমান্ডিং অফিসার তাঁর বক্তব্যে জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর
সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। তিনি সকল ভোটারকে নিরাপদ ও ভয়মুক্ত
পরিবেশে নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে
সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা
রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
