রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৪০ এএম |




 আমি নির্বাচিত  হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। গত ১৬ বছরে এই অঞ্চলে কোন কাজ হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে।  শনিবার (২৪ জানুয়ারি)  সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের অলিবাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।  
তিনি আরও বলেন,  রোববার কুমিল্লা দেশনায়ক তারেক রহমান কুমিল্লা আসছেন। সন্ধ্যায় সুয়াগাজীর ফুলতলী মাঠে সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই সুয়াগাজীতেই বেগম খালেদা জিয়ার সমাবেশে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। ২০১৮ সালে আাকে নির্বাচনের আগে জেলে নেয়া হয়। এই মাঠেই তখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে এসেছিলেন। নানা কারনে এই মাঠ আমার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  
মনিরুল হক চৌধুরী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।  অদধিকাংশ রাস্তাঘাট ভাঙ্গা। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।  
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা। 
এর আগে বিকেলে মনিরুল হক চৌধুরী বিজয়পুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২