রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে নারীরস্বর্ণালঙ্কার ও টাকা লুট
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:৪৮ এএম আপডেট: ১৪.০৩.২০২৬ ১২:৫৩ এএম |




 চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে নারীরস্বর্ণালঙ্কার ও টাকা লুটচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে এক নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফেরদৌস সুলাতানা। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক নাথ।
অভিযোগে উল্লেখ করা হয়, ফেরদৌস সুলতানা গত সোমবার সকালে কুমিল্লার ভাড়া বাসা থেকে চৌদ্দগ্রামের বশকরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরায় নামলে অজ্ঞাতনামা দুইটি সাদা প্রাইভেটকার থেকে তিনজন নেমে তাঁর পথরোধ করে। এ সময় তারা বলে, চেক পোষ্ট বসানো হয়েছে। আজকে সারাদিন চেক চলবে। আপনার ব্যাগের মধ্যে গুলি ও ছুরি রয়েছে। এমন কথা বলে একটি কলম ও সাদা কাগজ দিয়ে বলে, আপনার নাম লিখেন। নাম লেখার জন্য কলম হাতে নিলে ফেরদৌস সুলতানা তাৎক্ষণিক অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর হুশ ফিরলে দেখেন, তাঁর ব্যাগে থাকা নয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়েছে চক্রটি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক নাথ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২