রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ফরাশগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে ঋতুপর্ণারা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৩৮ এএম |


 ফরাশগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে ঋতুপর্ণারা

নারী ফুটবল লিগে শিরোপার অন্যতম দাবিদার ফরাশগঞ্জ ও রাজশাহী স্টারস। দুই দলই জয়ের ধারায় ছিল। দুই দলের মধ্যকার আজকের (শনিবার) ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। বিকেলে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী স্টারস ১-০ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করে। 
ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন আলপি আক্তার। প্রথমার্ধেই তিনি গোলটি করেন। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী স্টারস। এক ম্যাচ বেশি খেলা বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্টও ২১। ১৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ফরাশগঞ্জের।
ফরাশগঞ্জের বিগত ছয় ম্যাচেই গোল করেছিলেন জাতীয় দলের ফুটবলার শামসুন্নাহার জুনিয়র। ৬ ম্যাচের ছয়টিতেই গোল করেছিলেন। টানা পাঁচ ম্যাচ সেরার কৃতিত্ব পেয়েছিলেন। আজ তিনি গোলও পাননি, দলও পয়েন্ট পায়নি। 
ফরাশগঞ্জ ও রাজশাহী দুই দলে দশের অধিক জাতীয় ফুটবলার খেলছেন। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান তারকা ঋতুপর্ণা চাকমা, অধিনায়ক আফিদা খন্দকার রাজশাহীতে, আর ফরাশগঞ্জে রয়েছেন মারিয়া মান্দা, দুই শামসুন্নাহার, মনিকা ও তহুরা খাতুনের মতো ফুটবলারও। দুই দলই জাতীয় দলের খেলোয়াড় নিয়ে খেলায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২