রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৩৮ এএম |

 বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি২০ দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু থাকছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি হয়নি তারা। প্রায় একমাস ধরে এনিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলাপ চলেছে। আইসিসি বাংলাদেশের অনড় অবস্থানের বিপরীতে তাদের দাবি মেনে নেয়নি। আজ (শনিবার) এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তারপর সংশোধিত সূচিও প্রকাশ করেছে।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করেছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্কটল্যান্ডের বিশ্বকাপের টিকিট পাওয়ার ব্যাখ্যা তারা দিয়েছে, ‘মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার উপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতিমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল—নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২