রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১:২৯ এএম |


 কুমিল্লায় চাকরিচ্যুত  ব্যাংকারের মরদেহ  উদ্ধার, চট্টগ্রামে  মহাসড়ক অবরোধচট্টগ্রামের পটিয়া উপজেলার এক চাকরিচ্যুত ব্যাংকার কুমিল্লায় নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয়রা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পটিয়া উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকায় কয়েকশ চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয় মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৪৫)। তিনি একটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা। আবদুল আজিজ চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা এবং আবদুল আলমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় আবদুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে কথা বলার কারণেই আবদুল আজিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২