শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি:  ‎কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারী গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত। শনিবার সকালে গুণবতী বাজার থেকে শুরু করে খাটরা, বুধড়া ও কৈতরা হয়ে আবার গুণবতী গিয়ে শেষ হয়। যুব ম্যারাথনে অংশ নেন জামায়াত সমর্থিত শত শত যুবক। ‎ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিভিন্নস্লোগান দেন। এতে নেতৃত্বদেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গুণবতী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন আমীর ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা আবু সাইয়িদ মজুমদার, জাফর আমেদ শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদ প্রমুখ।
শীতের সকালে যুব ম্যারাথনে গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার দাবির স্লোগান শুনে সড়কের পাশের বাসিন্দারা আগ্রহের সাথে শোনেন এবং হাঁ ভাটের পক্ষের সম্মতি জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২