শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
কেমন কুমিল্লা দেখতে চাই:
তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫৭ এএম |


 তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লাকে ভবিষ্যতের উপযোগী একটি আধুনিক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “কেমন কুমিল্লা দেখতে চাই” শীর্ষক এই সেমিনারটি আজ সন্ধ্যায় কুমিল্লা ধর্মসাগর এলাকায় নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়।
সেমিনারের আয়োজন করেন কুমিল্লা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন। এতে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের একঝাঁক তরুণ-তরুণী অংশ নেন।
আলোচনায় তরুণরা পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, যানজট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধি, নিরাপদ শিক্ষা পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা কুমিল্লাকে পরিকল্পিত, বাসযোগ্য ও সমান সুযোগের শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব। কুমিল্লার উন্নয়ন পরিকল্পনায় তাদের চিন্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশাই আগামী দিনের কুমিল্লার পথনকশা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন উদ্যোগ নেওয়া হলে কুমিল্লা একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ নগরে রূপ নিতে পারে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তরুণদের প্রস্তাবনা ও মতামত লিখিত আকারে সংরক্ষণ করা হবে বলে আয়োজকরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২