শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৬ এএম |


নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সাফল্যের সেই ধারা ধরে রেখেছে যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৭ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ তামিম। ১ বলে ১ রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন। ৬৬ বলে ৩৪ রান করেন অ্যালেন। তবে ফিফটি পেয়েছেন জাওয়াদ। ৬৭ বলে মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। সবমিলিয়ে ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টপ অর্ডার ব্যর্থতায় ৬১ রানেই ৫ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ও অভিষেক তিওয়ারি কিছুটা লড়াই করেছেন। আশিষ করেছেন ২৩ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে কোনো রকমে একশ ছুঁয়ে অলআউট হয় নেপাল।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২