শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
নির্বাচনী পোষ্টার-ব্যানার অপসারণ শুরু
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১:২৪ এএম |


কুমিল্লার ১১টি আসনে মাঠে  আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটনিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোষ্টার ও ব্যানার অপসারণ কাজ। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় ও কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে চলছে এই অভিযান। রাস্তার লাইটপোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণের কাজ শুরু করে সিটি কর্পোরেশনের কর্মীরা। রবিবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে কুমিল্লা নগরীসহ জেলার ১১ টি আসনেইপোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু করা হয়েছে। এর আগে প্রার্থীরা কিছু পোস্টার ব্যানার নিজেরা সরিয়ে ফেললেও বাকি যেগুলো আছে সেগুলো অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য কুমিল্লার ১১ টি আসন পর্যবেক্ষণে ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছেন। নির্ধারিত সময় ও নিয়মের ব্যত্যয় ঘটালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। 
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা দেয় কমিশন। এর আগে কিছু কিছু পোষ্টার ব্যানার প্রার্থীদের নিজ উদ্যোগে খোলা হলেও শহর ও উপজেলা শহরের বেশিরভাগ এলাকায়ই তা রয়ে গেছে। যে কারনে রবিবার সকাল থেকে নির্বাচনী আচরণবিধি মেনে নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা ও সেঁজুতি বনিক। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা জানান, রবিবার সকাল থেকে আমরা সিটি কর্পোরেশনের কিছু কিছু এলাকা থেকে অন্তত দুই ট্রাক প্রচারণার পোস্টার ব্যানার সরিয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে অভিযানের সহযোগিতা করছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। 
আচরণবিধি লংঘন করে পোস্টার ব্যানার সাঁটানো এবং প্রচার-প্রচারণা চালানোর দায়ে প্রার্থীদের জরিমানা করার বিধান রয়েছে নির্বাচন কমিশনের। তবে কুমিল্লা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এখনো নিজ উদ্যোগে পোস্টার ব্যানার অপসারণের দায়িত্ব পালন করলেও নির্ধারিত সময় পর অবৈধভাবে পোস্টার ব্যানার সাজানো কিংবা প্রচারণার দায়ে প্রার্থী অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত কাজ করবে। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা আরো জানান, অবৈধ পোস্টার ব্যানারের জন্য প্রার্থীদেরকে বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করার নির্দেশনা পাওয়া যায়নি। আমরা এখন রিটার্নিং কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাচনী এলাকা থেকে অবৈধ পোস্টার ব্যানার সরিয়ে ফেলার কাজ করছি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২