শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না মোহামেডান-কিংস ম্যাচ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৬ এএম |


 জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না মোহামেডান-কিংস ম্যাচ

১৬ ডিসেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যে ফেডারেশন কাপের ম্যাচ। ঐ দিন কুমিল্লা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে।
এজন্য সেদিন খেলা সম্ভব নয়। বাফুফে তাই ১৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। 
১৬ ডিসেম্বর বিজয় দিবস। ঐ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ ব্যস্ত সময় পার করেন। এজন্য বাফুফে দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান দর্শকশূন্য ম্যাচ খেলতে রাজি নয়। গতকাল বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে। তাদের সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে চায়। নিরাপত্তা কোনো ইস্যু থাকলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে অন্যদিন ম্যাচ আয়োজনের দাবি জানায়। বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান আজ কমিটির সদস্যদের সঙ্গে মোহামেডান-কিংস নিয়ে পুনরায় আলোচনা করে। এতে অধিকাংশ সদস্য দর্শকবিহীন ম্যাচ আয়োজনে অমত প্রকাশ করেন। এতে ১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না।
বডিলি শিফট হয়ে পরের মঙ্গলবার কুমিল্লাতেই দুই দল ফেডারেশন কাপের ম্যাচ খেলবে। ঐ সপ্তাহে কুমিল্লার ভেন্যুর ঐ দিনের ম্যাচটি পরের সপ্তাহে হবে। আগামীকাল ১৬ ডিসেম্বর কিংস অ্যারেনায় ফর্টিজ ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২