বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমখানায় খাশি সদকা ও দোয়া
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ এএম আপডেট: ০৩.১২.২০২৫ ১:৩২ এএম |


 মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  এতিমখানায় খাশি সদকা ও দোয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন এতিমখানায় সদকা হিসেবে খাসি উপহার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর কুমিল্লা- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। গত ১৬ বছর তার নেতৃত্বে স্বৈরাচার বিরুধী আন্দোলন হয়েছে। তিনি চাইলে আপোষ করে বিদেশে আরামের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের কথা ভেবে জনগণের কথা ভেবে বৃদ্ধ বয়সে স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়েছেন। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি। 
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২