বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় ড্রেজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান;
গুঁড়িয়ে দেওয়া হয় ১০ ড্রেজার ২০ হাজার ফুট পাইপ
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ এএম আপডেট: ০২.১২.২০২৫ ১:১৮ এএম |


গুঁড়িয়ে দেওয়া হয় ১০ ড্রেজার  ২০ হাজার ফুট পাইপ রণবীর ঘোষ কিংকর।
ড্রেজারে মাটি উত্তোলনে সয়লাব কুমিল্লার চান্দিনা উপজেলা। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত অর্ধশত ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করে ফসলি মাঠ দিঘি-পুকুরে পরিণত করা হচ্ছে। ওইসব অবৈধ ড্রেজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে রাত অবধি উপজেলার ২টি ইউনিয়নে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন ও অন্তত ২০ হাজার ফুট পাইপ ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ভাবে ড্রেজারে মাটি উত্তোলন করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। 
তিনি জানান- উপজেলার সুহিলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রাম থেকে ৩টি, মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে ৫টি এবং কলাগাঁও গ্রাম থেকে ২টি ড্রেজার ভেঙে দেয়া হয়। সাতগাঁও গ্রামে ড্রেজারে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার অপরাধে সিরাজুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
তিনি আরও জানান- ড্রেজার ব্যবসায়ীরা কয়েক কিলোমিটার পর্যন্ত তাদের মাটি সরবরাহের পাইপ নিয়ে গেছে। আমরা ওই পাইপ ধরে হেঁটে অনেক দূর যেতে হয়েছে এবং যতটুকু গিয়েছি ততটুকু পাইপ ভেঙে দিয়েছি। চান্দিনাকে ড্রেজার মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২