বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা ইপিজেডে পাওনা টাকা আদায়ে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ এএম আপডেট: ০১.১২.২০২৫ ১:৫২ এএম |


  কুমিল্লা ইপিজেডে  পাওনা টাকা আদায়ে  শ্রমিকদের বিক্ষোভনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি হারানো শত শত শ্রমিক। রবিবার সকাল ৯টা থেকে ইপিজেডের ১ ও ২ নম্বর গেইট এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা গেইট এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি গত তিন মাস ধরে বন্ধ এবং বাকি তিনটি থেকে হাজারো শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। কিন্তু ছাঁটাই শ্রমিকদের সার্বিক চার্জ, আনলিভ, প্রভিডেন্ট ফান্ডসহ কোনো পাওনাই পরিশোধ করা হয়নি।
শ্রমিকরা জানান, কোম্পানি আগে প্রতিশ্রুতি দিয়েছিল ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে। কিন্তু এখন মাত্র ২৫ শতাংশ দেওয়ার কথা বলছে। বাকি ৭৫ শতাংশ আদায় হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযোগ রয়েছে, সার্বিক চার্জ বাবদ বড় ধরনের অনিয়ম হয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের চেক দিলেও ব্যাংকে টাকা মেলেনি।
এদিকে বেপজা কর্তৃপক্ষও শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে শ্রমিকদের মাঝে।
এ প্রসঙ্গে নাসা গ্রুপের ছাঁটাই হওয়া শ্রমিক রোকসানা বেগম বলেন, ১০ বছর কাজ করেছি। এখন ছাঁটাই করল, অথচ আমাদের পাওনা দিচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডের চেক দিয়েছে, ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই। আমরা কোথায় যাব?
শ্রমিক সুমাইয়া আক্তার বলেন, তিন মাস ধরে আমরা টাকার অপেক্ষায় আছি। এখন বলে ২৫ শতাংশ দেবে। বাকি টাকা কি আদৌ দেবে? আমাদের পরিবার চলছে কিভাবে, তা তাদের ভাবনা নেই।
আরেক নারী শ্রমিক শাহানা খাতুন বলেন, সার্বিক চার্জের নামে আমাদের হাজার হাজার টাকা ঠিকমত দেয়নি। হিসাব চাইলে ঝামেলা করে। পাওনা না দিয়ে কারখানা বন্ধ করার অধিকার তাদের নেই।
অন্যদিকে রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আন্দোলন করেন শ্রমিকরা। তবে শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাওনা আদায় ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে তাদের।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২