বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণের দাম কমলো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ এএম আপডেট: ২১.১১.২০২৫ ১:৪৭ এএম |



 ২৪ ঘণ্টার  মধ্যেই স্বর্ণের  দাম কমলোদেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম। মাত্র একদিন ব্যবধানে দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিপ্রতি স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের নিম্নমুখী প্রবণতার কারণে এ সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
নতুন দাম কত হলো?:
২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমে দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ৩০৭ টাকা কমে নতুন দর ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতিতে ভরিতে ৯৪৪ টাকা কমে দাম নির্ধারিত ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।
এর আগে বুধবারের ঘোষণায় বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল—২২ ক্যারেটে ভরিপ্রতি ২ হাজার ৬১২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮৩১ টাকা। সেই মূল্যেই আজ সোনা বিক্রি হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত:
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনও পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপা ভরিতে ৪ হাজার ২৪৬ টাকা; ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা; ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতিতে ২ হাজার ৬০১ টাকা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় তেজাবী স্বর্ণের দামের পরিবর্তনের কারণে স্বল্প সময়ে এ ধরনের সমন্বয় ঘটছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২