বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবির পাশে সিসিডিএম
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:২৬ এএম |


 ক্রিকেটারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবির পাশে সিসিডিএম

ঢাকার ক্লাবভিত্তিক সব খেলার আয়োজকের ভ‚মিকা পালন করে থাকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আগামী ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার অনুযায়ী লিগগুলো যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে তারা। ম‚লত বিসিবি নির্বাচন স্থগিত না করায় আজ বুধবার সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব।
তবে সিসিডিএম জানিয়েছে, তাদের আওতাভুক্ত প্রতিটি প্রতিযোগিতা সঠিক সময়ে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
সংস্থাটি নিশ্চিত করেছে, খেলোয়াড়দের এবং সংশ্লিষ্ট সবার জন্য একটি সুশৃঙ্খল, প্রতিযোগিতাম‚লক ও নিরাপদ ক্রিকেট মৌসুম নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ এক বিবৃতিতে সিসিডিএম আরও জানিয়েছে, অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বার্থ এবং কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই নীতির সঙ্গে একমত হয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
খেলোয়াড়দের ভবিষ্যৎ ও তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিটি লিগ ও টুর্নামেন্ট সময়মতো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে সিসিডিএম। ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করাই তাদের ম‚ল লক্ষ্য।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২