বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘খাল ভরাট করে সমিল ব্যবসা’ প্রশাসনের উদ্যোগে খনন করা হলো সেই খাল
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:২৪ এএম আপডেট: ০৬.১০.২০২৫ ১:৩৮ এএম |




  ‘খাল ভরাট করে সমিল ব্যবসা’ প্রশাসনের উদ্যোগে খনন  করা হলো সেই খাল কুমিল্লার চান্দিনায় ‘খাল ভরাট করে সাবেক যুবদল নেতার সমিল ব্যবসা’ শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর খালটি উদ্ধারে অভিযানে নামে উপজেলা প্রশাসন। 
রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন ওই খালটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফয়সাল আল নুর। এসময় এক্সকাভেটর (ভেকু) দিয়ে ১শত ৭৮ ফুট দৈর্ঘ্য, ১৭ ফুট প্রস্থ ও অন্তত ৮ ফুট গভীরতায় খালটি খনন করে পুকুরের সাথে যুক্ত করা হয়। এতে প্রায় এক যুগ পর পুকুরের পানি নিস্কাশনের পথ উন্মুক্ত হয়। জলাবদ্ধতার দুর্ভোগ ও পুকুরের পাড় ধ্বসের ভয়াবহ পরিস্থিতি থেকে স্বস্তি ফিরে আসে। 
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফয়সাল আল নুর জানান- উপজেলার মহিচাইল বাজারের পাশে পুকুর সংলগ্ন খাল ভরাট করে সমিল ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ দেখা দেয়। এ বিষয়ে আমরা মহিচাইল উচ্চ বিদ্যালয় থেকে একটি একটি লিখিত অভিযোগ পাই এবং কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সুবাদে আজ (রবিবার) খালটি উদ্ধার কাজ শুরু করি। 
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাবুল দাস, চান্দিনা থানা পুলিশ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়  ও মহিচাইল জোবেদা মমতাজ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের সংযোগ খাল ভরাট করে সমিল ব্যবসা সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। খালটি ভরাট করায় বর্ষা মৌসুমে মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আশপাশের বাড়ি-ঘরে জলাবদ্ধতা দেখা দেয়। পুকুরের পাড় ধ্বসে মাধাইয়া-নবাবপুর সড়ক নষ্ট হয়ে যায়। জনদুর্ভোগের এ চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২