বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তারাই পিআর চাচ্ছে
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ এএম আপডেট: ০২.০৯.২০২৫ ১:৪৩ এএম |



জনগণের সাথে যাদের সম্পর্ক  নেই তারাই পিআর চাচ্ছেরণবীর ঘোষ কিংকর।
জনগণের সাথে যেসব রাজনৈতিক দলের সম্পর্ক নেই ওই জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 
সোমবার (১ সেপ্টেম্বর) দলীয় ফোরামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর এমন দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে বিকেলে এলডিপি মহাসচিব তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনায় এসব কথা বলেন।
তিনি বলেন- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগত ভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে! নির্বাচনকে বিলম্বিত করতেই এসব দাবি তৈরি করা হচ্ছে, যা অযৌক্তিক।  এসব বাদ নিয়ে সদ্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলকে আহবান জানান তিনি।
চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদ্রাসা মাঠে মাধাইয়া ইউনিয়নের এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ওই প্রতিমন্ত্রী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন, চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। 
অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি সামাদ আড়তদার এর সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম।
সম্মেলনে আব্দুস সামাদ আড়ৎদারকে সভাপতি, মো. আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১৯ সদস্য বিশিষ্ট মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন করা হয়। এছাড়াও ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ছাত্রদল ও গণতান্ত্রিক মহিলা দলের কমিটি গঠন করা হয়। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২