বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সাথে কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবুর মতবিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৫০ এএম |



 গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ  এমডির সাথে কুউক চেয়ারম্যান  উদবাতুল বারী আবুর মতবিনিময়কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর ও সদর উপজেলার চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম ও ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনসাধারণের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সভায় কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, "গ্যাস মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কুমিল্লার সর্বস্তরের জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং চলমান দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত এই সংকট সমাধান করবে।"
বাখরাবাদ গ্যাসের এমডি সমস্যাটি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২