বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যার অভিযোগ
মাসুদ পারভেজ
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ এএম আপডেট: ০২.০৯.২০২৫ ১:৪৩ এএম |


  কুমিল্লায় বুকে রড ঢুকিয়ে  যুবককে হত্যার অভিযোগ কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষণপুরে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন (২০) মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মাহফুজ নামে একজনকে আটক করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরো দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে হত্যাকাণ্ড ঘিরে লক্ষণপুর বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও রয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং একই উপজেলার সাইকচাইল গ্রামের রবিউলের ছেলে মাহফুজ দীর্ঘদিন থেকে একসাথে রাজমেস্ত্রীর কাজ করে আসছেন। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলা কালীন সময়ে টাকা-পয়সার লেনদেন নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ফরহাদ হোসেনের বুকে লোহার রড ঢুকিয়ে দেয়ার অভিযোগ উঠে। পরে স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে ফরহাদ নামে ওই যুবকের মৃত্যু হয়। 
হত্যাকাণ্ডের বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, লক্ষণপুর বাজারে হত্যাকাণ্ডের শিকার যুবকের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকর্মী মাহফুজকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে হত্যাকাণ্ড ঘিরে বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও রয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২